দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বাইরে বের হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৯টার দিকে জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মাঠ এলাকায় থাকা একটি খাঁচা থেকে সিংহটি বের হয়ে আসে। তবে সিংহটি এখনো নিজের সীমাবদ্ধ এলাকাতেই রয়েছে এবং বাইরে ছড়িয়ে পড়েনি।
তিনি জানান, সিংহটি কাউকে আঘাত করেনি। চারদিক ঘিরে রাখা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কর্তৃপক্ষের একাধিক গানম্যান প্রস্তুত অবস্থায় আছে। প্রয়োজন হলে সিংহটিকে শুট করে নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান তিনি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণেই আছে এবং ভয়ের কোনো কারণ নেই।
এমএস/