দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছে মাহিম (১৮) নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিবাগ রেলগেটে এই ঘটনা ঘটে। মাহিম রাজধানীর পূর্ব মানিক নগরে তার মামার বাসায় বেড়াতে এসেছিলেন।
মাহিমকে উদ্ধার করে নিয়ে আসেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় আহত মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদ্দাম হোসেন আরও জানান, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার মামা জাকিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন তার ভাগিনার নাম মাহিম। এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে এসেছিল। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার নানুদাসকাঠি গ্রামে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশ তদন্ত করবে।
জানা যায়, মাহিম সন্ধ্যায় তার মামাতো ভাইকে মালিবাগ একটি কোচিং সেন্টারে আনতে গিয়েছিল।