দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশের মতো ঢাকাতেও শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। শনিবার ভোরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ রাত থেকে হালকা ঠান্ডা আর সামান্য কুয়াশায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
সারাদেশের পূর্বাভাসেও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এমএস/