দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের ওপর থেকে মামা মার্কেটের সামনে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানান, রাতের দিকে ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ একটি ককটেল ছুড়ে মারা হয়, যা নিচে এসে বিস্ফোরিত হয়। ঘটনাটি আকস্মিক হওয়ায় কে বা কারা এটি নিক্ষেপ করেছে তা কেউ দেখতে পাননি।
বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনা সম্পর্কে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার বলেন, মহাখালী মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
জে আই