দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গানের তালে তালে ভিন্নরূপে এবার নিজেদের দাবি তুলে ধরেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।
মঙ্গলবার (২০ মে) ষষ্ঠ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলনান থাকবে বলেও জানান তারা।
মেয়র হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে ইঞ্জিনিয়ার ও বিএনপি নেতা ইশরাক হোসেন যেন দায়িত্ব বুঝে নিতে পারেন তার দাবিতে রাজপথে তার সমর্থকরা।
সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। তাদের দাবি একটাই, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত চলবে আন্দোলন।
এদিন ভিন্ন এক মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরছেন ইশরাকের সমর্থকরা। গানের তালে, সুরে মুখরিত নগর ভবন এলাকা। গানের লাইনে দলীয় নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন শিল্পীরা। করতালিতে ইশরাক হোসেনের পক্ষে সমর্থন জানায় তার দলের নেতারা। এদিকে কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ কর্মসূচির ফলে অঘোষিতভাবে নগর ভবন বন্ধ থাকলেও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে পুলিশি টহল বাড়ানে হয়েছে। এছাড়া নেতাকর্মীরা এখনও পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেননি।
কে