দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কারওয়ান বাজারে একটি পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সরকারি পথশিশু পুনর্বাসন কেন্দ্রের আবাসিক কর্মী সরজিত কুমার বিশ্বাস জানান, গত ২ মাস আগে ওই শিশুকে রাস্তা থেকে কুড়িয়ে আনা হয় পুনর্বাসন কেন্দ্রে। রহমতউল্লাহসহ সেখানে ৬০ জনের বেশি শিশু রয়েছে। সকালে কেন্দ্রে তার শ্বাসকষ্ট ও খিচুনি শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হয় বলেও জানান তিনি। তিনি জানান, কেন্দ্রের রেজিস্ট্রারে সে তার ঠিকানা মুগদার মান্ডা এলাকায় বলে জানিয়েছিল। তার বাবার নাম মাসুম খান। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনা তেজগাঁও থানা পুলিশকে জানান হয়েছে।
কে