দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
কে