দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ডিবি পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাটের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, দুই উপপরিদর্শক (এসআই) বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি গভীর রাতে কলাবাগান থানার ওসির চাঁদাবাজি, অর্থ আদায়, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের সঠিক তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ফিকামলি তত্ত্বের জনক ড. আব্দুল ওয়াদুদ।
অভিযোগ আমলে নিয়ে প্রথমে ওসিসহ দুই এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ডিএমপির সদর দপ্তরের সিদ্ধান্তে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপির সদর দপ্তর। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে ওসিকে প্রত্যাহার করা হয়, পরে দুই এসআইকে প্রত্যাহার করে রমনা বিভাগে সংযুক্ত করা হয়। পরে ডিএমপি থেকে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগে ভুক্তভোগী ড. আব্দুল ওয়াদুদ বলেন, কলাবাগান থানার অধীন ২২/২ সোনারগাঁ রোডের একজন স্থায়ী বাসিন্দা। গত ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫/২০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। আমার ম্যানেজার ৯৯৯ এ টেলিফোন করলে এক গাড়ি পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
কিছুক্ষণের মধ্যেই শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি এসে বাড়ির সংলগ্ন মেইন রাস্তায় থামে। ম্যানেজার দেখতে পান কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান নিউমার্কেট ও শাহবাগের টহল টিমকে চলে যেতে বলেন।
শাহবাগ নিউ মার্কেটের টহল টিমকে সংবাদ দেওয়ার জন্য আমার এক ষাটোর্ধ্ব ভাড়াটিয়া লাল মিয়া ও নাইট গার্ড লুৎফরকে কলাবাগান থানার ওসি পুলিশের গাড়িতে তুলতে নির্দেশ দেন। যাহা আমার বাসার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে।
কে