দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম। এরই মধ্যে প্রধান প্রধান সড়ক থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও বৃষ্টির ফলে সড়কে উপড়ে পড়া প্রায় ২০টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি টিম সকাল থেকে একযোগে কাজ করছে।
বুধবার (২৮ জুন) ভোর থেকে টানা ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানিপ্রবাহ নিশ্চিত করা হচ্ছে। কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হলো। এছাড়াও ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে ফোন করেও জানানো যাবে।
এতে আরও বলা হয়, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।