দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে এবার একতারা প্রতীক নিয়ে অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। এছাড়া অন্য ৬ প্রার্থীও প্রতীক পেয়েছেন।
সোমবার (২৬ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম। এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার কোনো অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।
আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে এ আসনটি শূন্য হয়।