দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২৩ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ১৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৮৪ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইন ছাড়াও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৯টি মামলা করা হয়েছে।