দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮ টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বনশ্রীর সি-ব্লকের ৪ নম্বর রোডে ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।