দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বনশ্রীর সি-ব্লকের ৪ নম্বর রোডে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮ টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বনশ্রীর সি-ব্লকের ৪ নম্বর রোডে ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের প্রতিটি তলায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এফএইচ