দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে এতে ঘটনাস্থলেই নিহত হন চালক। শরিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর বনানী ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আক্কাস আলী। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার গ্রামের বাড়ি বগুড়া। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাজপাতালে নেওয়া হয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি বলেন, বিনিময় পরিবহনের বাসটি ট্রাফিক সিগন্যান অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে পেছন থেকে ওই বাইকে ধাক্কা দেয়। এতে বাইকের চালক বাসের নিচে চলে যান।
এফএইচ