দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী সায়েদাবাদে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক যুবক (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, যাত্রাবাড়ীর সায়েদাবাদ ব্রিজ সংলগ্ন হানিফ কাউন্টারের সামনে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সায়েদাবাদ ব্রিজ সংলগ্ন হানিফ কাউন্টারের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
কে