দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী বাড্ডার সাঈদনগরে একটি ফার্নিচারের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন লাগার পর খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করি। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে তিনি জানান।
আরএ