দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ রিকশাচালকেরা।
শুক্রবার (২৪ মে) বিকালে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রাজধানীর আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।
এ সময় রিকশাচালকেরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছে। এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।
তারা আরও বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকা অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু’বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নিচ্ছে।
ডিপি/