দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে কুড়িয়ে পাওয়া পলিথিনের ব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক ভবঘুরে কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার (১১ মে) দুপুর ২টার দিকে নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে। ককটেলের স্প্রিন্টারে আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা বলেন, নয়াপল্টন এলাকার মিডওয়ে হোটেল গলির হক বে শোরুমের সামনে পরিত্যক্ত পলিথিনের ব্যাগ কুড়িয়ে পায় এক ভবঘুরে কিশোর। এরপরই এটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পলিথিনের ভেতর ককটেল ছিল।
ওসি আরও বলেন, কে বা কারা সেখানে পলিথিনের ভেতর ককটেল রেখে গেছে, সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণে সানির হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে স্প্রিন্টারের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সানি ভবঘুরে প্রকৃতির। সে বিভিন্ন এলাকায় ভাঙারি কুড়িয়ে বিক্রি করতো। আহত সানির বাবার নাম টিটু মিয়া। সে নগরীর কাকরাইল এলাকায় থাকে।
ডিপি/