দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয় তার দুই পা।
তিনি জানান, দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন ওই যুবক ভোরে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কে