দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নারায়ণগঞ্জের আড়াইহাজারের গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
রোববার (২৩ মার্চ) ভোর রাত ৩টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।
তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
কে