দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আক্তার হোসেন ও সোহেল রানা জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বাবার নাম মোখলেসুর রহমান। টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। গত এক মাস ধরে মিরপুরের ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে আসছিলেন। তিনি সেখানেই থাকতেন। তারা জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ভবনের নিচ তলায় ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিলেন জাহিদ। তবে জায়গাটি ছিল অন্ধকার। সেজন্য বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিলেন। তখনই সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কে