দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বনানী থানার কাকলী এলাকায়। নিহতের নাম মো. শাজাহান তালুকদার (৬০)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের এক স্বজন বলেন, শাজাহান তালুকদার গতকাল রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শাহজাহান মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার মৃত ওয়াজেদ খানের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় ভাড়া থাকেন। তিনি পেশায় দর্জির কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এফএইচ