দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছেলেকে কোলে করে পাঁচতলা ভবনের ছাদে যান কাপড় মেলতে। কোল থেকে নামিয়ে কাপড় মেলে দিতে দেখেন ছেলে নেই। অনেক খোঁজাখুঁজির পরে দেখেন সে নিচে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলেটির নাম ফারদিন আহমেদ আব্দুল্লাহ। বয়স ২ বছর।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে।
নিহত শিশুর মা মোসলেমা বেগম বলেন, বিকেল ৫টার দিকে আমার শিশু সন্তানকে কোলে নিয়ে ছাদে কাপড় মেলে দিতে যাই। ছেলেকে কোল থেকে নামিয়ে কাপড় মেলে দিতে দেখি ছেলে নেই। এদিক-ওদিক খোঁজাখুঁজির পর দেখি ছেলে নিচে পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবার নাম মহিবুর রহমান। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বলে জানান মোসলেমা বেগম। ঢাকায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এফএইচ