দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর কাজ সোমবারও শেষ হয়নি। তবে মঙ্গলবারের (১১ এপ্রিল) মধ্যে এ কাজ শেষ করে বুধবার থেকে এখানে দোকান বসানো হবে বলে জানিয়েছে এ কমপ্লেক্সের দোকান মালিক সমিতি।
গত ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে যায় বঙ্গবাজার। এর ছয় দিন পর বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতারা বলেছেন, এ কমপ্লেক্সের নিচতলার ব্যবসায়ীদের জন্য বুধবার থেকে ওই অস্থায়ী দোকান বরাদ্দ দেওয়া হবে।
এদিকে দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে ব্যবসায়ীদের অস্থায়ী দোকান বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অন্যদিকে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, বুধবার দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র দোকান উদ্বোধন করবেন। এরপর থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান করার সুযোগ পাবেন।
তিনি বলেন, এই কমপ্লেক্স তিন তলা ছিল। তারা ক্ষতিগ্রস্ত নিচতলার ব্যবসায়ীদের জন্য এখন ব্যবস্থা করছেন। অন্যদের জন্য এখনই ব্যবস্থা করা যাচ্ছে না।