দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার কিছু এলাকায় শনিবার (৯ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার উত্তরখান, দক্ষিণখান এবং উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া উত্তরা ২ ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
জেডএ