দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত-আমেরিকা-চীন সবার স্বার্থ এক হয়ে গেছে। এ কারণে আমাদের অকৃত্রিম বন্ধু হয়েও ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো সহযোগিতা করছে না।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘চীনের উত্থান: উদ্বিগ্ন প্রতিবেশি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশ এখন বিশ্ব পরাশক্তি দেশগুলোর মূল টার্গেটে পরিণত হয়েছে। চীনকে নিয়ে আলোচনার কারণ হলো-তারা একটি ভীতি সৃষ্টি করেছে। সেটা হলো-চীনের অর্থনৈতিক আগ্রাসী মনোভাব। মূল কথা হলো-বড় রাষ্ট্রগুলো সব সময় আধিপত্য বিস্তার করবে এটাই স্বাভাবিক। চীনের এখন সেই আধিপত্য বিস্তারের সময় চলছে।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
আরএ