• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

বাপার নির্বাচনে ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

দেশ টিভি ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের ( বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের ১৫ জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া দুজন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ৩২ জন। অন্য প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদের কেউ বিজয়ী হননি।

জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) বিজয়ী প্রার্থীদের ভোটের মাধ্যমে বাপার কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৫ মেয়াদের পাঁচটি পদ নির্ধারণ হবে। এ পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। এছাড়া নির্বাচিত বাকি দশজন হবেন কার্যনির্বাহী কমিটির সদস্য।

এবার দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী বাপা ঐক্য পরিষদের নেতৃত্বে রয়েছেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এছাড়া সর্বজনীন ব্যবসায়ী পরিষদ গঠিত হয় এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের নেতৃত্বে।

এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট।

বাপা ঐক্য পরিষদের হয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন আহসান খান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ১৪৭টি। এছাড়া আহমেদ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক পেয়েছেন ১৪৫ ভোট, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ পেয়েছেন ১৪৩ ভোট, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ ১৪২ ভোট এবং হাসেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম ১৪২ ভোট পেয়েছেন।

এছাড়া ঐক্য পরিষদের হয়ে বিজয়ী স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মো. মাঈন উদ্দিন ১৪২ ভোট, বনফুল অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম ১৩৭ ভোট, এন এগ্রো প্রসেসরের নাজমুল হক ১৩৪ ভোট, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ১৩১ ভোট, মেরিডিয়ান ফুডস লিমিটেডের চেয়ারম্যান কোহিনুর কামাল ১৩০ ভোট, থাই ফুডস প্রোডাক্টসের মাইকেল দে ১২৮ ভোট, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী ১২৬ ভোট, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান ১২৫ ভোট, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরের স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান ১১৪ এবং অ্যাগ্রোফুড প্রসেজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা ১১১ ভোট পেয়েছেন।

এ নির্বাচন বোর্ডের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ বলেন, সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম হয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে ভোট হয়েছে। আমরা সবার সহযোগিতা পেয়েছি।

ভোটের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ। নির্বাচন বোর্ডের সদস্য উপসচিব সোহেল রহমান এবং সেলিম হোসেন।

জেবি

  • বাপা
  • ভোট
  • পরিবেশ
  • মোস্তফা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘যারা বলছেন, ভোটার শূন্য নির্বাচন হবে তারা পাগলের প্রলাপ বকছেন’
‘যারা বলছেন, ভোটার শূন্য নির্বাচন হবে তারা পাগলের প্রলাপ বকছেন’
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।