দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাতিরঝিলে প্রকাশ্যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার দিকে হাতিরঝিলের ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে এক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। ওই সময় গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে পেছনে থাকা দেয়ালে গিয়ে লাগে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা ইন্টারনেট অফিসটিতে ঢুকে এক রাউন্ড গুলি চালায়। তবে কী কারণে গুলির এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
কে