দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টহল পুলিশ খবর পায় মিরপুরের আনসার ক্যাম্প এলাকার রাস্তায় ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে আছে। পরে রাত ১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল, বাজারের ব্যাগে দুটি বোতলে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করে।
তিনি বলেন, রাতেই ২০টি ককটেল গর্ত খুরে দুই দফায় বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
কে