দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিছিলের উদ্দেশ্যে জড়ো হলে তাদের গ্রেপ্তার করা হয়।
রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের প্রস্তুতিকালে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ১৯ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এমএম/