দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা। গতকাল অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর আজ সোমবার (৫ অক্টোবর) তারা বিভিন্ন সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

ধর্মঘটের আগে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এর ধারাবাহিকতায় আজ উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা সড়কে না থাকায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যেসব এলাকায় মানুষের যাতায়াত অটোরিকশার ওপর অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিএনজি অটোরিকশার চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। ধর্মঘট ও অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।
অটোরিকশাচালকদের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এমএম/