দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশানে TOS Bond Pvt. Ltd. নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান চালিয়ে আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেতৃত্বে Customs Intelligence and Investigation Department ও SRB-এর সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করা হয়। এ সময় সফটওয়্যারে Exbond দেখানো হলেও ওয়্যারহাউজে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ৬ বোতল Nemiroff পাওয়া যায়।
অর্থাৎ, সফটওয়্যারে এসব পণ্য প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে বলে দেখানো হলেও সরেজমিনে সেগুলো ওয়্যারহাউজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া আমদানি করা ২ হাজার ২৫০ কার্টন Heineken Beer প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে Inbound হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। তবে যৌথ অভিযানে যাচাই করে ওয়্যারহাউজে এসব পণ্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোরের মধ্যে দুটি ফ্লোরের জন্য কাস্টমসের প্রয়োজনীয় অনুমোদন বা সংশ্লিষ্ট অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।
এসব অসঙ্গতি ও অনিয়ম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করা হয়। বিষয়টি আরও যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/