দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় কনস্যুলার মোবাইল মিশন পরিচালনা করবে। এ সময় মূলত শিক্ষার্থী ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবাও দেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) দিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত আনক্লজ ভবনে এ কনস্যুলার কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মোবাইল কনস্যুলার মিশনের মাধ্যমে শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত মানতে হবে বলে জানিয়েছে রোমানিয়ার দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু রোমানিয়ার সরকারি ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পাওয়া আবেদনকারীদের কাছ থেকেই ভিসার আবেদন গ্রহণ করা হবে।
যেসব আবেদনকারী ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
রোমানিয়ার দূতাবাস জানিয়েছে, কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়াতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএম/