দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ২৬টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ৭৪ জন এবং মিরপুর বিভাগ থেকে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি, একটি লোহার রড, ৯৫টি ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
এমএম/