দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীজুড়ে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এর আগে গতরাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
এর আগে সোমবার ঢাকা বিভাগের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
কে