দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির আভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। গত বৃহস্পতিবারের মতো হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টার ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ।
গত বৃহস্পতিবারের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
/অ