দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা বৃষ্টিপাতের ধারা এখনো অব্যাহত রয়েছে। এর মধ্যেই শনিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এ ছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৬৬ মিলিমিটার, কুমিল্লায় ৪৯ মিলিমিটার, সিলেটে ৩৪ মিলিমিটার, নেত্রকোনায় ২৫ মিলিমিটার, লক্ষ্মীপুরের রামগতিতে ১৯ মিলিমিটার, বরিশালে ১৮ মিলিমিটার এবং বগুড়ায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টি অব্যাহত থাকলেও দেশের কোথাও কোথাও তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, ফলে ভ্যাপসা গরমও পুরোপুরি কাটেনি।
আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে। তবে এর আগে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে, জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
কেএম