দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের দিকে নতুন একটি বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বৃষ্টি বলয়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে।
রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী ১২ মে থেকে ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলতে পারে।
সংস্থাটি বলছে, এ সময় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ এলাকায়। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘস্থায়ী বা বড় পরিসরের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এ বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি। যদিও বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টি হতে পারে, তবে তা সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনবে না বলে উল্লেখ করা হয়েছে।
জে আই