দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রপাত।
রাজধানী ঢাকাতেই মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।
আজও দেশের ৮টি বিভাগে কালবৈশাখীর আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে কালবৈশাখীসহ বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমে এসেছে। আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২ দশমিক ৮।
আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কে