দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এ বছর তাপমাত্রা অন্য বছরের তুলনায় বেশি থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক আবহাওয়া বার্তায় তিনি জানান, আগামী ১০ দিন বাংলাদেশের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ফলে দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে।
২০২৬ সালের শীতকালে স্বাভাবিকের তুলনায় খুবই কম বৃষ্টিপাত হওয়ায় দেশে মাটির আর্দ্রতা অপেক্ষাকৃত কম রয়েছে। একইভাবে নদ-নদী ও খাল-বিলে পানির পরিমাণও অপেক্ষাকৃত কম।
এ অবস্থায় আশঙ্কাক করা যাচ্ছে এই বছর বর্ষা মৌসুমের পূর্বের ৩ মাস (মার্চ, এপ্রিল ও মে) দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একইসঙ্গে রেকর্ড পরিমাণ গরম অনুভূত হতে পারে বলেও জানান তিনি।
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোস্তফা কামাল পলাশ আরও জানান, দেশের ওপর মেঘের চিত্র বিশ্লেষণ করে শুধুমাত্র খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ৩-৪টি জেলায় খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বাংলাদেশের অন্য ৬টি বিভাগের সকল জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে।
/অ