দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফাল্গুনের শুরুতেই মেঘ-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক দিন সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী সপ্তাহের শুরুতেই রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জারি করা পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। ওইদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারও (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী দুদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
/অ