দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর আকাশও পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময় আদ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কে