দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রকৃতিতে চলছে মাঘের শেষভাগ। এ অবস্থায় আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়া দফতরের তথ্যমতে, আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শুক্র ও শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে কমতে পারে দিনের তাপমাত্রা। এদিকে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটির তথ্যমতে, শনিবার (৩১ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চলে ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় রাতে কিছুটা শীতল আবহাওয়ার সম্ভাবনা আছে। তবে আবহাওয়া দফতর বলছে, সোম (২ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কে