দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া শুষ্ক থাকলেও ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
/অ