দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল রোববারের (২ নভেম্বর) মধ্যে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে অতি ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামীকাল রোববার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর রাজশাহী বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর রাজশাহী বিভাগেও ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
এর ফলে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের নদ-নদীর পানি সাময়িক বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।
/অ