দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের অন্ধ্র প্রদেশে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে এটি নিম্নচাপ আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যের অংশে। এটি আরও উত্তর দিকে আসছে। মোন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে। আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিও হয়েছে। আজও রাজধানী ও দেশের অন্য তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। আর এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে আরও দুই দিন।
রাজধানীর সকালটা ছিল রোদে ভরা। কিন্তু সকাল সাড়ে নয়টার দিক থেকে মেঘ জমে আকাশে। সকাল সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও আকাশে মেঘ ছিল যথেষ্ট।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে রাজধানীর আশপাশে বৃষ্টি শুরু হয়েছে। আজ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে। এটা ঘূর্ণিঝড় মোন্থার কারণেই ঘটছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মোন্থার প্রভাবেই শুধু বৃষ্টি হচ্ছে—এমনটা নয়, একই সময়ে আরব সাগরেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দুয়ে মিলে বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গসহ কয়েকটি রাজ্যের নানা স্থানে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে রোববার থেকে বৃষ্টি একেবারে কমে যেতে পারে। এ বৃষ্টির পর তাপমাত্রা খানিকটা কমে আসতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
কে