দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি সেপ্টেম্বর মাসে তাপপ্রবাহ, লঘুচাপ, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা—সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
সেপ্টেম্বর-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে এ মাসে দেশের কোথাও কোথাও তিন থেকে পাঁচ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩.০০-৫.০০ মিমি এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫.০০-৭.০০ ঘণ্টা থাকতে পারে।
এফএইচ/