দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে সপ্তাহজুড়ে বিচ্ছিন্নভাবে ঝড় ও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
লঘুচাপ সৃষ্টির ফলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে। তাই জনগণকে আবহাওয়া সম্পর্কিত আপডেট নিয়মিত অনুসরণ করতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।
জে আই/আর এ