দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। সে সময় এর প্রভাবে দক্ষিণাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাত।
এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় শনিবার (৮ জুলাই) দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কর্তা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বলেছিলেন, এ মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে এ সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়।