দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনার ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬ নেত্রকোনায় ৩৫, ঢাকায় ২৩ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
/অ